Sylhet Today 24 PRINT

গাজীপুরে দেয়ালচাপা পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৭

গাজীপুরে দেয়ালচাপা পড়ে জাহিদ (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) ভোর রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের বসুগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা ও খালা আহত হয়েছেন।

নিহত জাহিদ কিশোরগঞ্জের বাজিতপুর থানার চাদালচর এলাকার সুমন মিয়ার ছেলে। আহতরা হলেন- জাহিদের মা রীনা আক্তার ও খালা রুনা আক্তার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জাহিদ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে মা ও খালার সঙ্গে ঘুমাতে যায় সে। এদিকে তাদের পাশের বাড়ী রমিজ উদ্দিনের মাটির ঘর অপসারণের কাজ চলছিল।

শুক্রবার থেকে টানা বৃষ্টি হওয়ার দরুন ওই কাজ বন্ধ ছিল। শনিবার ভোর রাত ৩টার দিকে ওই ঘরের দেয়াল ধসে পাশের ঘরে পড়ে। এতে মাটি চাপা পড়ে জাহিদ ঘটনাস্থলে নিহত এবং তার মা ও খালা আহত হয়।

স্থানীয় সংরক্ষিত আসনের কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.