Sylhet Today 24 PRINT

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: |  ৩০ অক্টোবর, ২০১৭

বেনাপোল সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) ভোররা‌তে বেনাপোল-বাহাদুরপুর সড়কের বোয়ালিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পোর্টথানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ইকবাল বেনাপোল ইউনিয়নের বৌলিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ওই এলাকায় অবস্থান কর‌ছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তা‌কে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব মামলায় হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) ফিরোজ আহমেদ জানান, দুপুরে গ্রেফতার হওয়া আসামীকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.