Sylhet Today 24 PRINT

নওগাঁয় শিশু-নারীসহ ১০ রোহিঙ্গা আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৭

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে শিশু নারীসহ ১০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাঁচ শিশু, দুই নারী ও তিন পুরুষ রয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে মধইল বাজার থেকে তাদর আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার মধইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে ছাড়ছিল। এ সময় ওই ১০ রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে ওঠে। স্থানীয়রা বুঝতে পেরে বিজিবি-১৪ কে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা এসে ৫ শিশু, ২ নারী এবং ৩ পুরুষকে আটক করে।

বিজিবি-১৪ অধিনায়ক লে. কর্নেল খিজির খাঁ সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ১০ রোহিঙ্গাকে আটকের পর খঞ্জনপুর বিজিবি কোম্পানি ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে তারা এসেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাপাহার থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.