Sylhet Today 24 PRINT

রাজধানীতে মাদরাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৭

রাজধানীর গুলিস্তানে একটি মাদরাসার ভেতর থেকে এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) ভোর রাতে মদিনাতুল মাদরাসা নামে ওই প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

নিহত ঐ ছাত্রের নাম মো. জিদান (১১)। সে ময়মনসিংহের গফরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে। গুলিস্তানের ওই মাদ্রাসাতেই সে থাকতো বলে পুলিশ সূত্রে জানা যায়।

পল্টন থানা পুলিশ জানায়, রাত প্রায় ৩টার দিকে ঘুম ভাঙে মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষক রাফসানির। টয়লেটে যাবার সময় ফ্লোরের সামনে রক্ত দেখতে পান। এরপর অন্যদের ঘুম থেকে ডেকে তুলে পুলিশে খবর দেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.