Sylhet Today 24 PRINT

রাজশাহীতে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, গোলাগুলি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি সোমবার রাত থেকে ঘিরে রেখেছে র‍্যাব। চর আলাতলী গ্রামের ওই বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) রাজশাহী সদর কোম্পানির অধিনায়ক আশরাফুল আলম জানিয়েছেন গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড়িটি তারা ঘিরে ফেলেন। ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করার জন্য র‍্যাব মাইকে আহ্বান জানায়। কিন্তু ‘জঙ্গিরা’ ভেতর থেকে বিস্ফোরণ ঘটায়। বাড়িটিতে আগুন লেগে যায়। বাড়িটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.