Sylhet Today 24 PRINT

বেনাপোল পৌর বিএনপির সভাপতিসহ আটক ৪

বেনা‌পোল প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৭

বেনাপোল পৌর  বিএনপির সভাপতি নাজিম উদ্দিনসহ বিএনপির চার নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে প্রত্যেকের নিজ নিজ বাড়ি থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দিন, বেনাপোল ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউপি সদস্য আলমগীর হোসেন, বেনাপোল পৌর কমিশনার ও যুবদলের সদস্য আহাদ আলী, যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন।

আটক নাজিম উদ্দিনের স্ত্রী জানান, রাতে পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হো‌সেন বাড়ি থেকে দরকার আছে বলে ডেকে নিয়ে যান। একই কথা বলেন আটক অন্য তিন নেতার পরিবারও।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক সুমন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.