Sylhet Today 24 PRINT

শার্শায় মেছো বাঘ আটক

বেনাপোল প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৭

শার্শার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রাম থেকে একটি মেছো বাঘ আটক করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় একদল কৃষক মেছো বাঘটি আটক করেন।

স্থানীয়রা জানায়, টেংরালী গ্রামের ইয়ানুর রহমান, ফজর আলী, শিমুলসহ ১০/১২ জনের একদল কৃষক মাঠে ধান বাঁধার সময় ক্ষেতে মেছো বাঘটি দেখতে পান। পরে তারা মেছো বাঘটি আটক করেন। এ সময় শত শত জনতা মেছো বাঘ এক নজর দেখার জন্য ক্ষেতে ভিড় জমান।

শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) লুৎফর রহমান বলেন, মেছো বাঘটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হ‌বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.