Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ৪৫ হাজার টাকা জব্দ

বেনাপোল প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০১৭

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থে‌কে বাংলাদেশি ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

সোমবার (৪ ডিসেম্বর) দুপু‌রে বেনাপোল চেকপোস্ট থেকে এই টাকা জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোম্যান্সল্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ জব্দ করা হয়। পরে ওই ব্যাগ থেকে ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার হারাধন জানান, পাচারকারীরা বিজিবির অভিযানের খবর পেয়ে আগে থেকে পালিয়ে যান। জব্দ করা টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.