Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমা‌ন্তে ১০ পিস স্বর্ণের বার ও টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০১৭

ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত থে‌কে ১০ পিস স্বর্ণের বার (১ কেজি ১৫০ গ্রাম) ও দেড় লাখ টাকাসহ রনি হোসেন (২০) নামে একজন পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে বেনাপোল সীমান্তের পুটখালী পশ্চিম পাড়া মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। আটককৃত রনি বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আকরাম হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন খব‌রের ভিত্তিতে জানা যায় এক পাচারকারী সীমান্ত পা‌ড়ি দি‌য়ে ভার‌তে প্রবেশের চেষ্টা করছে। এমন সময় সেখা‌নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প‌রে রনির শরীরে তল্লাশি চালিয়ে ১ কেজি ১৫০ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার ও দেড় লাখ টাকা পাওয়া যায়।

বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন বলেন, আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.