Sylhet Today 24 PRINT

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা জব্দ

‌বেনা‌পোল প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৭

বেনাপোল সীমান্ত থেকে নিন্মমানের ভারতীয় আড়াই টন চা পাতা জব্দ করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে বেনা‌পোল আমড়াখালি নামক এলাকা থে‌কে এ চা পাতাগুলো জব্দ করা হয়। ত‌বে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বি‌জি‌বি সদস্যরা।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল আরিফুল হক জানান, গোপন খব‌র জান‌তে পে‌রে বিজিবি সদস্যরা বেনা‌পোল আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে আড়াই টন নিন্মমানের চা পাতা আটক করে। আটক চা পাতার মূল্য ৫ লাখ টাকা।

জব্দকৃত চা পাতা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় এক‌টি মামলা দা‌য়ের করা হয়েছে বলে জানান লে.কর্নেল আরিফুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.