Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৭

ঝিনাইদহে সারা দেশের ন্যায় প্রথমবারের মত পালিত হলো জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকির হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।

এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশ আজ ডিজিটাল বাংলাদেশের দোরগোড়ায়। তথ্য-প্রযুক্তির  ব্যবহারের মাধ্যমে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.