Sylhet Today 24 PRINT

বেনাপো‌লে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০১৭

বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে বেনা‌পোল রঘুনাথপুর সীমান্তের একটি মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৭১ কেজি গাঁজা  উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনুর রশিদ জানান,  “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ গাঁজার একটি চালান নিয়ে ভারত সীমান্ত পাড়ি দি‌য়ে বাংলাদেশ সীমান্তের রঘুনাথপুর মাঠের মধ্যে অবস্থান করছে। এ সময় সেখানে অভিযান চালালে মাদক পাচারকারীরা কয়েকটি বস্তা গাঁজা ফেলে পালিয়ে যায়। প‌রে বস্তাগু‌লো ক্যাম্পে এনে তার ভিতর থেকে ৭১ কেজি গাঁজা পাওয়া যায়।”

উদ্ধারকৃত গাঁজা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.