Sylhet Today 24 PRINT

রাজশাহীতে আনসার আল ইসলামের ৪ ‘জঙ্গি’ আটক

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৭

রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে নিষিদ্ধ ইসলামি জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে উপজেলার ভড়ুয়াপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. হায়াতুল্লাহ রুবেল ওরফে মাসুদ (৩২), আব্দুর রহিম (৩০), মিজানুর রহমান মৃধা (৩০) ও মুকুল হোসেন (৩২)। র‍্যাব বলছে, এদের মধ্যে হায়াতুল্লাহ জঙ্গি সংগঠনটির মধ্যম সারির নেতা।

র‌্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে পুঠিয়ায় অভিযান চালানো হয়। এসময় এ চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য সম্বলিত বই জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পরে র‌্যাবের রাজশাহী সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব অধিনায়ক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.