Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমা‌ন্তে ২০ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৭

বেনাপোল সীমান্ত থেকে ২০ লাখ টাকা মূল্যের ৭৬০ কার্টুন বিদেশি (কোরিয়ান) সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভো‌রে সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক থেকে এ সিগারেটের চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি-৪৯ জানায়, গোপন খব‌রের মাধ্য‌মে জান‌তে পে‌রে বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক অভিযান চালায় বিজিবি-৪৯ যশোর ক্যাম্পের একটি দল। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০টি ব্যাগে ৭৬০ কার্টন সিগারেট রেখে পালিয়ে যায় চোরাচালানীরা। যার বাজার মূল্য আনুমানিক ২০ লাখ।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার শ্রী হারাধন বলেন, উদ্ধারকৃত সিগারেট বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হ‌য়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.