Sylhet Today 24 PRINT

ঢাকায় জাল রুপি তৈরির কারখানার সন্ধান, আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৭

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভারতীয় জাল রূপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা। বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে র‍্যাবের এক অভিযানে দুই ব্যক্তিকে আটক এবং জাল রূপি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় এ কারখানা থেকে ১০ লাখ ভারতীয় জাল রূপিও উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা যায়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, এ ব্যাপারে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.