Sylhet Today 24 PRINT

বেনাপোল চেক‌পোস্ট ইমিগ্রেশনে ওসি তরিকুলের যোগদান

বেনাপোল প্রতিনিধি |  ২৯ ডিসেম্বর, ২০১৭

বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস-ইমিগ্রেশন ভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন তরিকুল ইসলাম।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি দায়িত্ব বুঝে নিয়ে কর্মস্থলে যোগদান করেন।

এর আগে, ২০১৬ সালেও তিনি বেনাপোল চেক‌পোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

‌নিজ কর্মস্থলে যোগদানের পর তরিকুল ইসলাম জানান, যাত্রী যাতায়াতে দুর্ভোগ কমানো ও ঘুষমুক্ত পরিবেশ তৈরিতে তিনি কাজ করবেন। এতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.