Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে বি‌দে‌শি মদ ও গাঁজাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি  |  ০৭ জানুয়ারী, ২০১৮

য‌শো‌রের বেনাপোল সীমান্ত থে‌কে ১০ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ মেহেদী হাসান (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে বেনা‌পোল পোর্ট থানার সাদিপুর গ্রামের চেক‌পোস্ট-সা‌দিপুর সড়ক থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক মেহেদী বেনাপোল ‌পৌর এলাকার সাদিপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।

৪৯ বিজিবির চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‌কিছু মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি বেনাপোল বাজারের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সা‌দিপুর সড়‌কে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ মেহেদীকে আটক করা হয়।

মাদকদ্রব্যসহ আটক মেহেদীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে ব‌লেও তি‌নি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.