Sylhet Today 24 PRINT

শার্শায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি  |  ১১ জানুয়ারী, ২০১৮

"উন্নয়নের রোল ম‌ডেল, শেখ হাসিনার বাংলাদেশ" ‌স্লোগান‌কে সামনে রেখে শার্শায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী শেষে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। জাকজমক পূর্ণ ভাবে যশোরের শার্শা উপজেলা পরিষদ চত্বরে ৫৪ টি স্টলের মাধ্যমে তিন দিন ব্যাপী 'উন্নয়ন মেলা' শুরু হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

বন্দর পরিচালক আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, শার্শা থানার ওসি মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় দূর-দূরান্ত থে‌কে আসা বিপুল সংখ্যক নারী পুরুষ উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.