Sylhet Today 24 PRINT

উত্তরাঞ্চলে মৃদু ভূ-কম্পন অনুভূত

নিউজ ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৮

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরাঞ্চলের ভূকম্পন অনুভূত হওয়া এলাকাগুলো হলো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট ও নওগাঁসহ আশপাশের এলাকা সমূহ। এসময় ভূমিকম্পের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড।

রিখটার স্কেলা ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। এতে কোন হতাহতেও খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.