Sylhet Today 24 PRINT

যশোর বিমানবন্দরে হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম.এ মজিদকে যশোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তিনি বিমান যোগে ঢাকা যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর থেকে মজিদকে গ্রেপ্তার করা হয়।

এম.এ মজিদ নামে এক যাত্রীকে পুলিশ নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, এম.এ মজিদের বিরুদ্ধে নাশকতার মামলা আছে। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, অ্যাডভোকেট এম.এ মজিদ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। একই সঙ্গে তিনি হরিণাকুন্ডু উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.