Sylhet Today 24 PRINT

ফরিদপুরে বাসচাপায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসচাপায় ইঞ্জিনচালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, পাঁচকুল মালিগ্রামের সেকেন সেকের ছেলে চালক আবুল হোসেন (৩৫) ও ভাঙ্গা পৌর এলাকার চৌধুরী কান্দা এলাকার শহীদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ৭টার দিকে মালীগ্রাম থেকে ভাঙ্গা আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের তমিজউদ্দিন মোড় নামক স্থানে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। মরদেহগুলো থানায় এনে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.