Sylhet Today 24 PRINT

রাজশাহীতে মেডিকেলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জান্নাতুন ওয়াহিদা মিতু। তিনি রাজশাহী নগরীর ব্যাংক কলোনি এলাকার অধ্যক্ষ মতিউর রহমানের মেয়ে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ ঘর থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। মিতু রাজশাহী মেডিকেল কলেজের বিডিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি জানান, শনিবার মিতুর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। দুপুরে পরীক্ষা খারাপ হয়েছে বলে বাড়িতে জানান মিতু। এ সময় বাড়ির লোকজন তাকে বকাবকি করেন।

পরে তিনি নিজ ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেন। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দরজা না খোলায় পরিবারের সদস্যরা মিতুকে দরজা খুলতে বলেন। পরে দরজা ভেঙে পরিবারের সদস্যরা দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছে মিতুর লাশ। ওড়না ফ্যানের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দেন মিতু।

তিনি জানান, লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.