Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৬৪ লাখ টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

য‌শো‌রের বেনাপোল সীমান্ত থেকে ৬৪ লাখ বাংলাদেশি টাকাসহ আবু মিয়া (৪৩) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার রা‌তে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা পাচারকারী আবু মিয়াকে আটক করেন। আটক আবু মিয়া বেনাপোলের ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত পথে বড় একটি টাকার চালান ভারত থেকে সীমান্ত পথে এপারে পাচার হবে। পরে বিজিবি সীমান্তের ঘুনাথপুর এলাকায় টহল জোরদার করে। রাতে ওই পাচারকারী সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬৪ লাখ টাকা পাওয়া যায়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.