Sylhet Today 24 PRINT

দক্ষিণপূর্ব এশিয়ার ব্যবসা বেচতে যাচ্ছে উবার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

দক্ষিণপূর্ব এশিয়ায় ব্যবসা গুটিয়ে নিচ্ছে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি উবার (Uber)। উবার টেকনোলজি বিক্রি করে দেওয়া হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি গ্র্যাবের (Grab) কাছে।

দক্ষিণপূর্ব এশিয়ায় উবারের সঙ্গে পাল্লা দিয়েই রাইড শেয়ারিং ব্যবসা করে যাচ্ছে গ্র্যাব।

উবারের শেয়ারের বড় অংশই বিক্রি করে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি দু’টির দ্বায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো হয়নি। এছাড়া চুক্তির সময়ও নির্ধারিত হয়নি।

গত নভেম্বরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সফটব্যাংক গ্রুপের কয়েক কোটি ডলার বিনিয়োগের পর উবার অন্য রাইড শেয়ারিং কোম্পানিগুলোর সঙ্গেও যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
 
তবে বিষয়টি অস্বীকার করেছে উবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.