Sylhet Today 24 PRINT

রাজশাহীতে জেএমবির তিন সদস্য আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

রাজশাহীর পুঠিয়ায় পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ জেএমবির তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার জামিরা এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব-৫ রাজশাহীর একটি দল।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৫ এ তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে বলেও জানিয়েছে এ বাহিনী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ‍পুঠিয়ার জামিরা গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় পিস্তল, বোমা, গান পাউডার ও জিহাদি বইসহ ওই তিন জেএমবি সদস্যকে আটক করা হয়

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.