Sylhet Today 24 PRINT

স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই সংঘর্ষে আওয়ামী লীগের দুই পক্ষ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫ জন।

রোববার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর বাউফল থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুই আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বাউফলের নতুন থানা ভবন কমপ্লেক্স উদ্বোধন করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধনের পর মোনাজাতের মাঝে স্লোগান দেয়াকে কেন্দ্র করে স্থানীয় এমপি চিফ হুইপ আ স ম ফিরোজ ও এবং পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে থানা ক্যাম্পাসের মধ্যেই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। পরিস্থিতি শান্ত হবার পর শুরু হয় সুধী সমাবেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.