Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা সরফুদ্দিন ঝন্টু মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু মারা গেছেন।
 
রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন একমাত্র পুত্র রিয়াজ আহমেদ হিমন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
 
এর আগে গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে ১ ফেব্রুয়ারি এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
উল্লেখ্য, ২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু। এ ছাড়া তিনি রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, রংপুর-১ (গঙ্গাছড়া) আসন থেকে সংসদ সদস্য, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (এ) প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.