Sylhet Today 24 PRINT

বেনা‌পোল সীমান্তে ১৫ লাখ টাকাসহ আটক ১

বেনা‌পোল প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

বেনা‌পোল সীমান্ত থেকে বাংলাদেশী সাড়ে ১৫ লাখ টাকাসহ সাদেক (২১) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পৌর এলাকার সাদীপুর সীমান্ত থেকে তা‌কে আটক ক‌রে বি‌জি‌বি সদস্যরা। আটক সাদেক বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মিজানুর রহমানের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে  ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাদেককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার দেহ তল্লাশি করে শরীরের বিভিন্ন স্থানে বিশেষ ভাবে লুকায়িত সাড়ে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টাকাসহ মানি লন্ডারিং আইনে মামলা করে সাদেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.