Sylhet Today 24 PRINT

শার্শায় পিস্তল ও গু‌লি সহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

যশোরের শার্শায় পিস্তল ও গুলিসহ সোহানুর রহমান সোহান (২৬) নামে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভো‌রে পু‌লিশ তা‌কে গ্রেপ্তার ক‌রে। গ্রেপ্তারকৃত সোহান দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পু‌লিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা এলাকায় কয়েকজন সন্ত্রাসী নাশকতার উদ্দে‌শ্যে অবস্থান করছে বলে জানা যায়। এমন সময় সেখানে পুলিশ অভিযান চালি‌য়ে সন্ত্রাসী সোহান‌কে গ্রেপ্তার ক‌রে। পরে তার শরীর তল্লাশি করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বা‌কি সন্ত্রাসীরা পালিয়ে যায় হয়।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান জানান, সন্ত্রাসী সোহা‌নের নামে একাধিক মামলা রয়েছে। তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.