Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ৩০ লক্ষাধিক টাকাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে ৩০ লাখ ৪৭ হাজার টাকাসহ মোস্তাক আলী (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ মার্চ) রাতে বেনাপোল ‌পৌর এলাকার সীমান্তবর্তী সাদিপুর গ্রামের বিপরীতে ভারতীয় ইছামতী নদীর পাড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। মোস্তাক সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে।

এর চার মাস আগে (২৫ অক্টোবর) একই সীমান্ত থেকে মোস্তাককে ৬৫ লাখ টাকাসহ আটক করেছিল বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ লাখ ৪৭ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.