Sylhet Today 24 PRINT

শার্শার বাগআঁচড়ায় দিনব্যাপী বিশেষ ডেন্টাল ক্যাম্পেইন

বেনাপোল প্রতিনিধি |  ১০ মার্চ, ২০১৮

শার্শার বাগআঁচড়ায় দিনব্যাপী বিশেষ ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মার্চ) সকালে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।

দিনব্যাপী বিশেষ ডেন্টাল ক্যাম্পেইনে বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর দাঁতের পরীক্ষা করেন কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডা. মুনজুরুল আহসান মুন ও ডেন্টাল সার্জন ডা. সৌরভ বিশ্বাস।

এ ক্যাম্পেইনের আয়োজনে ছিল শার্শা প্রেসক্লাব ও বুরুজবাগান জেনারেল হাসপাতাল (প্রা.) লিমিটেড।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক রবিউল হোসেন, সভাপতি মুন্নাফ খোকন, সিনিয়র সহসভাপতি হেদায়েত উল্লাহ, বুরুজবাগান জেনারেল হাসপাতাল (প্রা.) লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর রাজু আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.