Sylhet Today 24 PRINT

ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা রাজ্জাক খন্দকার মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৮

ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এবং সাবেক রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আবদুর রাজ্জাক খন্দকার মারা গেছেন।

সোমবার ভোরে বার্ধক্যজনিত কারণে রংপুরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

বায়ান্নর মহান ভাষা আন্দোলনে রংপুরে যারা সক্রিয় ভূমিকা রেখেছিলেন তাদের অন্যতম শাহ্ আবদুর রাজ্জাক খন্দকার।

১৯৭১ সালে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতার পর তিনি রংপুরের পীরগাছা-কাউনিয়ার আসনের সংসদ সদস্য ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.