Sylhet Today 24 PRINT

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর আটক

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৮

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ও রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি সিদ্দিক হোসাইনসহ ১০ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার সকাল ৯টায় রাজশাহীর হেতেম খাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনা-এসি আল আমিন।

তিনি জানান, হেতেম খাঁ এলাকায় গোপন বৈঠককালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে গ্রেপ্তার করা হয়। মুজিব রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য।

গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

পরদিন অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও এটিএম মাসুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.