Sylhet Today 24 PRINT

সাগরে জোয়ারের জলে ভেসে এলো ৪ যুবকের মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া সোনাদিয়া দ্বীপ উপকূলে ভেসে এলো চার যুবকের মরদেহ। মরদেহগুলো প্রায় অর্ধগলিত অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১৫ মার্চ) জোয়ারের জলে লাশগুলো ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সমুদ্রে পূর্ণ জোয়ার হয়। এসময় জোয়ারের তোড়ে গভীর সমুদ্রের দিক থেকে লাশগুলো ভেসে আসে। পরে ভাটার সময় তা চরে আটকা পড়ে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মরদেহ ভেসে আসার খবরে পুলিশ কাজ করছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.