Sylhet Today 24 PRINT

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে ১০ পিস স্বর্ণেরবার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি  |  ১৬ মার্চ, ২০১৮

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থে‌কে ১০ পিস (১ কেজি ১৭০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পা‌রেনি বি‌জি‌বি সদস্যরা।

শুক্রবার সকা‌লে বেনা‌পো‌লের সীমান্তবর্তী গ্রাম পুটখালী মাঠের একটি আমবাগান থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

বিজিবি জানায়, বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতে স্বর্ণের এক‌টি চালান পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালালে এক চোরাচালানী তার কাছ থেকে স্বর্ণ ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তারিকুল হাকিম।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.