Sylhet Today 24 PRINT

শীতলক্ষ্যায় নৌকা ডুবে ৫ জন নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকায় শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে পাঁচজন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে নৌকা ডুবি হলেও আজ শনিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। তবে এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, রাতে ১৪ জন যাত্রী নিয়ে ডেমরা ঘাট থেকে একটি নৌকা রূপগঞ্জের দক্ষিণ রূপসী ঘাটে যাচ্ছিল। নৌকাটি মাঝ নদী অতিক্রম করার সময় মালবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে পানিতে তলিয়ে যায়। নয়জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও পাঁচজনের খোঁজ মেলেনি। নিখোঁজ পাঁচজনই পুরুষ যাত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.