Sylhet Today 24 PRINT

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোর ধাক্কা, নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৮

গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাবরিনা আক্তার জানান, বেলা সোয়া ১১টার দিকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারো নাম পরিচয় জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.