Sylhet Today 24 PRINT

হাত হারানো কলেজছাত্রকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৮

দুই বাসের চাপায় হাত হারা‌নো তিতুমীর কলেজের ছাত্র রাজীবকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজীবের চিকিৎসার সমস্ত ব্যয় বহনের জন্য বিআরটিসি কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৪ এপ্রিল) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলামটরে দুইটি বাসের প্রতিযোগিতার কারণে সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.