Sylhet Today 24 PRINT

মির্জা ফখরুলের মা আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন (৮৬) আর নেই। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা আমিন মারা গেছেন।

বিএনপির মহাসচিবের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুছ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন।

মোহাম্মদ ইউনুছ জানিয়েছেন, ফাতেমা ইউনুছ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি বেশকিছু দিন ধরেই বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.