Sylhet Today 24 PRINT

বেনা‌পোল সীমান্তে হুন্ডির ৫ লাখ টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ৫ লাখ টাকাসহ মশিয়ার রহমান (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার সকালে বেনা‌পোল সীমান্তবর্তী পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মশিয়ার সীমান্তের বারপোতা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক পাচারকারী হুন্ডির টাকা নিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে। এসময় অভিযান চালিয়ে পুটখালী পশ্চিম পাড়া রাস্তার উপর থেকে তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে তার শরীর তল্লাশী ক‌রে ৫ লাখ বাংলাদেশী টাকা পাওয়া যায়।

খুলনার ২১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.