Sylhet Today 24 PRINT

বেনাপোলে হুন্ডির ২২ লাখ টাকা সহ আটক ১

বেনাপোল প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০১৮

ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির ২২ লাখ ২২ হাজার  টাকাসহ রহিম নামে এক পাচার কারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার সময় বেনাপোল বাজার থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক রহিম বেনাপোল পোর্ট থানার ডুপপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে।

৪৯ বিজিবি, বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজার ডাব্লু মার্কেটের সামনে থেকে রহিমকে একটি ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগ থেকে ২২ লাখ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। ভারত থেকে চোরাইপথে হুন্ডির টাকা পাচার হয়ে আসছিল বলে তিনি জানান।

আটককৃতকে টাকাসহ বেনাপোল পোর্ট থানায় মুদ্রা পাচারের আইনের মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.