Sylhet Today 24 PRINT

বেনাপোলের পুটখালী সীমান্তে ৯ পিস স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৮

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ খলসী বাজারের দক্ষিণ পার্শ্বে বটতলা নামক স্থান থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করেন।

এ বিষয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন পুটখালী বিওপির একটি টহল দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ খলসী বাজারের দক্ষিণ পার্শ্বে বটতলা নামক স্থান হতে ৯টি স্বর্ণের বার (ওজন আনুমানিক ১ কেজি) উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৪২ লক্ষ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.