Sylhet Today 24 PRINT

ভারত থে‌কে ফেরার সময় বেনাপোল সীমান্তে ৩৪ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৮

অবৈধপ‌থে ভারত থে‌কে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে ৩৪ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৮ এপ্রিল) সকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল দৌলতপুর ও পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন। ত‌বে এ সময় পাচারকারী চ‌ক্রের কাউ‌কে আটক কর‌তে পা‌রে‌নি বি‌জি‌বি সদস্যরা।

আটককৃতদের মধ্যে ১৮ জন পুরুষ, ১৫ জন নারী ও একজন শিশু রয়েছে। এদের বাড়ি বরিশাল, খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে জানা যায় সীমান্ত পার হয়ে অবৈধপ‌থে বেশ কিছু নারী-পুরুষ ভারত সীমান্ত পার হয়ে এ পাড়ে অবস্থান করছে এমন খব‌রে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে।

২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.