Sylhet Today 24 PRINT

গর্তে পড়া গরু উদ্ধার ফায়ার সার্ভিসের

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

প্রতিবেশীর খনন করা গর্তে পড়ে আটকে গিয়েছিল গরুটি। ওঠাতে পারছিলেন না মালিক। প্রবল শ্বাসকষ্ঠও হচ্ছিল। এমন অবস্থায় উপায়ান্তর না দেখে গরুর মালিক মো. সোহাগ ফোন দিলেন ফায়ার সার্ভিসকে।

ফোন পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে তারা। তবে নানা কসরত করে একপর্যায়ে গর্তের মধ্যে পানি দিয়ে গরুটি উদ্ধারে সফল ফায়ার সার্ভিস কর্মীরা।

উদ্ধারকারী দলের বরাত দিয়ে এক প্রতিবেদনে দৈনিক যুগান্তর জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় গরুটি বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে।

বুধবার সকাল ৮টায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

গরুর মালিক মো. সোহাগ বলেন, দমকল বাহিনী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টায় আমার প্রিয় গরুটি সম্পূর্ণ সুস্থভাবে উদ্ধার হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.