Sylhet Today 24 PRINT

ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার জামিন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৮

দুর্নীতির মামলায় গ্রেপ্তার ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদ জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিনের আদেশ দেন। শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতে দাখিল করতে বলা হয়েছে।

৮ এপ্রিল কুতুব উদ্দিন আহমেদকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল। এর আগে রাজধানীর গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন মির্জা জাহিদুল আলম।

কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন।

এ ছাড়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলো অভিযোগ দুদকে অনুসন্ধান পর্যায়ে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.