Sylhet Today 24 PRINT

বাংলাদেশি অন্তঃসত্ত্বাকে হয়রানি, ৬ ঘণ্টা দাঁড়িয়ে থেকে রক্তক্ষরণ

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৮

ভারতের পেট্রাপোল সীমান্তে হয়রানির শিকার হয়েছেন অর্পিতা পাল নামের অন্তঃসত্ত্বা বাংলাদেশি এক তরুণী।

অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তাকে প্রায় ৬ ঘণ্টা কড়া রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে ভারতীয় ইমিগ্রেশন বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।

অর্পিতা পাল জানান, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে গিয়ে তার রক্তক্ষরণ হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আরজি কর  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পেট্রাপোল থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অর্পিতার পরিবার জানায়, আট মাস আগে ভারতের বালিগঞ্জের বাসিন্দা আনন্দ দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় অর্পিতার। কয়েক মাস ভারতে কাটানোর পর স্ত্রীকে নিয়ে বাংলাদেশে শ্বশুরবাড়িতে আসেন আনন্দ। সেখান থেকে ভারতে ফেরার সময় পাসপোর্ট দেখার নাম করে অর্পিতাকে প্রায় ৬ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখেন ভারতীয় কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.