Sylhet Today 24 PRINT

এবার গোপালগঞ্জে বাসচাপায় এক নারী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৮

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় তহুরন বেগম (৬২) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের চণ্ডিবর্দী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তহুরন উপজেলার ঝুঁটিগ্রামের মৃত মন্টু মুন্সীর স্ত্রী।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিত্যরঞ্জন মল্লিক জানান, দুপুরে চণ্ডিবর্দী নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন তহুরন। এসময় ঢাকা থেকে খুলনাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.