Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে মানসিক ভারসাম্যহীন কিশোরী উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৮

য‌শো‌রের বেনাপোল সীমান্ত থেকে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ এপ্রিল) রাতে বেনাপোল-পুটখালী সড়কের এমপি মোড় থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়।

স্থানীয় যুবক বাদশা জানান,  মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সীমান্ত এলাকায় একা একা বসে থাকতে দেখে পাচারের সন্দেহ হয়। এসময় তারা মেয়েটির কাছে নাম-ঠিকানা জানতে চায়। কিন্তু সে সঠিক ভাবে পরিচয় না দিতে পারায় নিরাপত্তার কথা ভেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি (তদন্ত) ফিরোজ উদ্দীন জানান, মেয়েটি আপাতত পুলিশের হেফাজতে আছে। ‌কোন অভিভাবক পেলে তার হাতে তুলে দেওয়া হবে। আর না পাওয়া গেলে কোন এএনজিও সংস্থার কাছে দেওয়া হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.