Sylhet Today 24 PRINT

শার্শায় অস্ত্র, গুলি ও মাদকসহ ১ ব্যক্তি আটক

বেনা‌পোল প্রতিনিধি  |  ২৬ এপ্রিল, ২০১৮

শার্শার পিস্তল, এক রাউন্ড গুলি ও ২শ’ পিস ইয়াবা সহ ইয়াব আলী নামে এই ব্যক্তিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

আটককৃত ইয়াব আলীর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক আইনের এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ইয়াব আলী বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের বাসিন্দা।

শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, ইয়াব আলী গোগা এলাকায় মাদক ও অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় থানার এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.