Sylhet Today 24 PRINT

রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০১৮

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সংস্কার) নেতা শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল উপজেলা পরিষদে যাওয়ার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা হত্যা করে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির।

তিনি জানান, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শক্তিমানের মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা রুপম চাকমাও আহত হন।

আহত রুপমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, কে বা কারা  এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.